৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার (৮ আগস্ট) সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৭ আগস্ট) সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নতিকরণ কাজের অংশ হিসেবে শনিবার সড়ক ও জনপথ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তরের কাজ করা হবে।

এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট নয় ঘণ্টা সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়:

  • পিটিআই স্কুল এরিয়া
  • আমপাড়া
  • জামতলা
  • পুরাতন বাস স্ট্যান্ড
  • সোমপাড়া
  • আরপিন নগর (আংশিক)
  • মুক্তার পাড়া
  • পৌরবিপনি
  • কালীবাড়ী
  • বালুর মাঠ
  • উকিলপাড়া
  • কাজির পয়েন্ট
  • প্রিয়াঙ্গন মার্কেট এলাকা
  • এসপি বাংলো এলাকা

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

Previous Post Next Post